কারাগারে ভয়ংকর সেই পাপিয়া, নির্যাতনে আহত শিক্ষানবিস আইনজীবী

২৭ জুন ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
পাপিয়া

পাপিয়া © ফাইল ফটো

নানা অপরাধ কর্মকাণ্ডের জন্য আলোচনায় আসা যুব মহিলা লীগের সাবেক নেত্রী পাপিয়া কারাগারে আরও ভয়ংকর হয়ে উঠেছেন। তার নির্যাতনে এক শিক্ষানবিস আইনজীবী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

অস্ত্র, মাদক ও দেহ ব্যবসায় জড়িত ছিলেন পাপিয়া। ঠিকাদারি কাজ বাগিয়ে নিতে পাঁচতারকা হোটেলে সুন্দরী তরুণীদের পাঠিয়ে মনোরঞ্জন করতেন সংশ্লিষ্ট ব্যক্তিদের। বিত্তশালীদের ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়াসহ একাধিক অভিযোগে ২০২০ সালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি। তবে জেলে আরও ভয়ংকর হয়ে উঠেছেন তিনি।

জানা গেছে, ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেল বিধি অনুযায়ী পাপিয়াকে ‘রাইটার’ হিসেবে নিযুক্ত করা হয়। এর পর থেকেই কারাগারে বেপরোয়া হয়ে ওঠেন তিনি। শিক্ষানবিস আইনজীবী রুনার কাছে থাকা ৭ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নিতে তার ওপর অমানসিক নির্যাতন করা হয়। তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এমনকি জ্ঞান হারিয়ে ফেলার পরও রুনাকে পেটানো হয়। এই ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার ওবায়দুর রহমান বলেন, ‘হাজতি রুনা লায়লাকে মারধর করা হয়েছে এটা সত্য।  সাজাপ্রাপ্ত পাপিয়া ঘটনার সময় উপস্থিত ছিলেন না। তবে পরে এসে এর সঙ্গে সম্পৃক্ত হন। 

গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, এ ঘটনায় কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950