জানা গেল দেশসেরা শিক্ষক-শিক্ষার্থীদের নাম, ঢাকার কেউ নেই

১৯ জুন ২০২৩, ০৮:৩৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
সাবাহ বিনতে বায়েজিদ, মো. রাগীব ইয়াসির, মোসা. আফরা মেহজাবীন ও মো. রহমাতুল্লাহ

সাবাহ বিনতে বায়েজিদ, মো. রাগীব ইয়াসির, মোসা. আফরা মেহজাবীন ও মো. রহমাতুল্লাহ © সংগৃহীত

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেশসেরা হয়েছেন চার শিক্ষার্থী ও চার শ্রেণিশিক্ষক। সারা দেশে কয়েক ধাপের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে তারা এ স্বীকৃতি পেয়েছেন। তবে এর মধ্যে ঢাকার কেউ নেই। সবাই ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা হয়েছেন।

আরও কয়েকটি শ্রেণিতে শ্রেষ্ঠ হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জুন) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে। গত ৫ ও ৬ জুন শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের নির্বাচিত করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসায় কয়েক ধাপের প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠদের বাছাই করা হয়েছে। এবারের মতো গত বছরও শ্রেষ্ঠ চার শিক্ষার্থীর ছিলেন ঢাকার বাইরের। 

এবার শ্রেষ্ঠ হওয়া চার শিক্ষার্থী হলো বিদ্যালয় পর্যায়ে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাবাহ বিনতে বায়েজিদ, কলেজ পর্যায়ে রাজশাহী কলেজের মোসা. আফরা মেহজাবীন, মাদ্রাসায় গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসার ছাত্র মো. রহমাতুল্লাহ এবং কারিগরির রংপুরের আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির ছাত্র মো. রাগীব ইয়াসির রোহান। রাগীব গত বছরও কারিগরিতে শ্রেষ্ঠ হয়েছিল।

শ্রেষ্ঠ চার শ্রেণিশিক্ষক হলেন বিদ্যালয় পর্যায়ে ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হোসনে আরা বেগম, কলেজ পর্যায়ে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. জুলফিকার হায়দার, মাদ্রাসায় রংপুরের ধাপ-সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার প্রভাষক মো. মিজানুর রহমান এবং কারিগরিতে কুমিল্লার আফজল খান কারিগরি ও কমার্স কলেজের শিক্ষক মো. নিজামুদ্দীন।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান হয়েছেন বিদ্যালয় পর্যায়ে ঢাকার মিরপুরের মডেল একাডেমির শুভাশীষ কুমার বিশ্বাস, কলেজে রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যাপক জুবাইদা আয়েশা সিদ্দিকা, মাদ্রাসায় কুষ্টিয়ার আফসার উদ্দিন গার্লস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হাফেজ মোহা. আবদুল করিম এবং কারিগরিতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মো. রুহুল আমিন।

সেরা চারটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো সাভারের সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বাগেরহাটের রামপালের ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এবং রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence