নেত্রকোনায় মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

২৯ মে ২০২৩, ০৮:২৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় মো. রাজীব মিয়া (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ মে) বিকেলে উপজেলার কলমাকান্দা-রংছাতি সড়কের নল্লাপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

রাজীব মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে মো. বকুল মিয়ার ছেলে। সে স্থানীয় সতেরহাতি এলাকার একটি মাদ্রাসার  শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে স্থানীয় একটি মাদ্রাসা থেকে অটোরিক্সায় করে বাড়ির ফিরছিল ওই শিক্ষার্থী। পরে নল্লাপাড়া নামস্থানে অটোরিকশা থেকে নেমে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কা দিয়ে পালিয় যায়। এসময় রাজিব রাস্তায় সিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার এস আই সায়েদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
  • ৩১ মার্চ ২০২৬
‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence