অনুমোদনহীন প্রসাধনী বিক্রি, লাজ ফার্মাকে বিএসটিআইয়ের জরিমানা

২৯ মে ২০২৩, ০৭:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রি করায় লাজ ফার্মাকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সোমবার (২৯ মে) রাজধানীর কলাবাগানের লাজ ফার্মায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা লিজা।

এ সময় বিএসটিআই সিএমর ছাড়পত্র লাইসেন্স ছাড়া মানচিহ্ন ব্যবহার করা প্রসাধনী সামগ্রী (শ্যাম্পু, সাবান, স্কিন ক্রিম) বিক্রয় ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই এলাকায় অবস্থিত ‘ইউনিক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড ফান প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের লিফলেট বিতরণ ও সচেতন করা হয়।

অভিযান পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. রেজানুর রহমান সরকার এবং পরিদর্শক মো. শাহরিয়ার হোসেন উপস্থিত ছিলেন।

ট্যাগ: জরিমানা
জরিমানা-ভাঙচুর ব্যর্থ, বিষখালী তীরে ফের সচল অবৈধ কয়লা চুল্লি
  • ১১ এপ্রিল ২০২৬
ব্র্যাক ব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ, থাকছে ১৫,০০০ টাকা মাসি…
  • ১১ এপ্রিল ২০২৬
চলতি মাসেই এম‌বিবিএস-বিডিএস নতুন বর্ষের ক্লাস
  • ১১ এপ্রিল ২০২৬
দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
close