পরীক্ষার শেষদিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত

২৯ মে ২০২৩, ০২:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছ একজন।

রবিবার (২৮ মে) দুপুরে পরীক্ষা দিয়ে ফেরার পথে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে গৌরীপুর উপজেলার বেলতলি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিরিশিরিগামী যাত্রীবাহি বাস সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের আবু সাঈদের ছেলে জাকির হোসেন ওরফে শুভ (১৭) ও কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাওন হাসান ওরফে সুমিত (১৭)। এই দুর্ঘটনায় আহত অপরজন হলো কামারিয়া ইউনিয়নের সুরুজ আলীর ছেলে নাজমুল হাসান (১৭)।

জাকির, শাওন ও নাজমুল স্থানীয় ক্রিয়েশন মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের পরীক্ষাকেন্দ্র ছিল পূর্বধলার কুমুদগঞ্জ উচ্চবিদ্যালয়ে। রবিবার নাজমুলের ব্যবহারিক পরীক্ষা ছিল। জাকির ও শাওনের পরীক্ষা না থাকায় তারা দুজন বাড়ি থেকে মোটরসাইকেলে নাজমুলকে নিতে যায়।

পুলিশ জানায়, পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাড়ির পথে রওনা হয়। ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের বেলতলী এলাকায় পৌঁছালে বিরিশিরিগামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হয় জাকির। আহত অবস্থায় শাওন ও নাজমুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাওন। এদিকে আহত নাজমুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত দুই কিশোরের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক পলাতক রয়েছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence