ছাত্রীদের কান-মুখ খোলা রাখতে হবে ঢাবির বাংলা বিভাগের পরীক্ষায়

২৯ মে ২০২৩, ১২:৫৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM
ছাত্রীদের কান-মুখ খোলা রাখতে হবে ঢাবির বাংলা বিভাগের পরীক্ষায় বলে রায় দিয়েছে আপিল বিভাগ

ছাত্রীদের কান-মুখ খোলা রাখতে হবে ঢাবির বাংলা বিভাগের পরীক্ষায় বলে রায় দিয়েছে আপিল বিভাগ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশনে ছাত্রীদের কানসহ মুখ খোলা রাখতে হবে। সোমবার (২৯ মে) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আগামী দুই মাসের মধ্যে হাইকোর্টকে রিট নিষ্পত্তি করতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত বলেছেন, পরিচয় শনাক্তকরণের জন্য ছাত্রীদের মুখ মণ্ডল দেখতে পারেন শিক্ষকরা।

এর আগে বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা নিয়ে আইনি নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ রিট দায়ের করেন।

গত ২৮ মার্চ নোটিশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। নোটিশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

গত ১১ ডিসেম্বর বিভাগের চেয়ারম্যান সৈয়দ মো. আজিজুল হক স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বাংলা বিভাগের অ্যাকাডেমিক কমিটি সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, প্রতি ব্যাচের সংযোগ ক্লাস (টিউটোরিয়াল প্রেজেন্টেশন), মিডটার্ম, চূড়ান্ত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সময় কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখতে হবে।

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬