৪-১০ জুন কৃমির ওষুধ খাওয়ানো হবে শিক্ষার্থীদের

২৯ মে ২০২৩, ০৯:৪২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৮ AM
৪-১০ জুন কৃমির ওষুধ খাওয়ানো হবে শিক্ষার্থীদের

৪-১০ জুন কৃমির ওষুধ খাওয়ানো হবে শিক্ষার্থীদের © সংগৃহীত

সারাদেশে আগামী ৪-১০ জুন ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালন করা হবে। এ সময়ের মধ্যে ১২-১৬ বছর বয়সী স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের এক ডোজ কৃমিনাশক ওষুধ খাওয়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৮ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, গত ১৫ মে স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় নির্ধারিত ২৮তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ৪-১০ জুন ২০২৩ সময়কালীন পালন করার সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে কৃমিনাশক ওষুধটি নিরাপদ এবং এটি শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে।

আরও পড়ুন: চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবি রওশন এরশাদের

আরও বলা হয়, এই সময়ে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। সঠিকভাবে কাজটি সম্পাদনে জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলার সহকারী শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৯০, আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬