আগুনে দুই সন্তানসহ মায়ের মৃত্যু

২৮ মে ২০২৩, ০৪:৩১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
 চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল © ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। একই ঘটনায় দগ্ধ ঈমাম উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, নূর নাহার বেগম (৩০), তার ছেলে মারুফ (১) ও মেয়ে ফিরিয়া (৩)। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক। রোববার (২৮ মে) দুপুরে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: রাবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নিতে বাঁধা কোথায়?

তিনি বলেন, রোববার ভোরে বায়েজিদ বোস্তামী থানার সৈয়দ পাড়ায় একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ ৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনজনের মৃত্যু হয়। আরেকজন হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, বায়েজিদ থানার পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানির বাড়িতে ভোর ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয় জন মালিকের ৬টি টিনের বসতঘর পুড়ে গেছে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের চিফ লিডার চিত্ত রঞ্জন বৈদ্য বলেন, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে ফুয়েল পাসে তেল মিলবে ৭ ফিলিং স্টেশনে
  • ১২ এপ্রিল ২০২৬
close