ওয়েজনি ও স্বাধীনের যৌথ উদ্যােগ

প্রথমবারের মতো কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ গার্মেন্টস কর্মীদের

২৮ মে ২০২৩, ০২:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ফটো

ফাইন্যান্সিয়াল ওয়েলনেস প্ল্যাটফর্ম ওয়েজনি এবং স্বাধীন ফিনটেক যৌথভাবে দেশের গার্মেন্টস কর্মীদের জন্য কিস্তিতে স্মার্টফোন ক্রয়ের সুযোগ চালু করেছে। এই যৌথ উদ্যোগের ফলে গার্মেন্টস কর্মীরা সহজেই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন, যা তাদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করবে এবং অর্থনৈতিক জটিলতা ছাড়াই প্রযুক্তিতে অংশগ্রহণ নিশ্চিত করবে।

সংশ্লিষ্টরা বলছে, গার্মেন্টস শিল্পের কর্মীরা দেশের জিডিপিতে ১.২৫ শতাংশ অবদান রাখলেও, তাদের কাছে স্মার্টফোন এখনো বিলাসী পণ্য হিসেবেই বিবেচিত, যেখানে স্মার্ট নাগরিক হিসেবে জীবনযাপনে এটি বর্তমানে সবচেয়ে প্রচলিত একটি মাধ্যম। আনুষ্ঠানিক ও গতানুগতিক আর্থিক সেবায়ও গার্মেন্টস কর্মীদের অংশগ্রহণ খুবই সীমিত, যা তাদের প্রয়োজনীয় আর্থিক ব্যয়ের

সিদ্ধান্তকে প্রভাবিত করে চলছে। স্মার্টফোন ব্যবহারের নিম্নহার এই শ্রমিকগোষ্ঠীর ডিজিটাল ক্ষমতায়নের হারেও প্রভাব ফেলছে।

গার্মেন্টস কর্মীরা ওয়েজলি প্ল্যাটফর্মের মাধ্যমে মাসিক কিস্তি সুবিধা (ইএমআই) নিতে পারবে, যা স্বাধীন-ডিজিটাল ল্যান্ডিং প্ল্যাটফর্মে মাইক্রো ক্রেডিট অথরিটি কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হবে। এই সুবিধার আওতায় বাংলাদেশে প্রথমবারের মতো গার্মেন্টস কর্মীরা এককালীন টাকা পরিশোধের দুশ্চিন্তা ছাড়াই তিন থেকে ছয় মাস মেয়াদী কিস্তিতে স্মার্টফোনের মত বিভিন্ন পণ্য কিনতে পারবে। যেহেতু এই শ্রেণীর কর্মীদের এককালীন অর্থ পরিশোধ করে মূল্যবান পণ্য ক্রয়ের আর্থিক সক্ষমতা নেই, তাই গার্মেন্টস কর্মীদের জীবনমান উন্নত করতে ওয়েজলি এবং স্বাধীন ফিনটেক এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিকভাবে গার্মেন্টস কর্মীদের এই সেবার আওতায় নিয়ে আসা হলেও ওয়েজলি ক্রমান্বয়ে এই সুবিধা দেশের অন্য সব শ্রমিক গোষ্ঠীর মধ্যে প্রসারিত করতে কাজ করবে।

এই যৌথ অংশীদারিত্ব ওয়েজলি'র আওতাধীন দেড় লাখের বেশি গার্মেন্টস কর্মীদের আর্থিক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্ভাবনী উদ্যোগটি সাশ্রয়ী মূল্যে গার্মেন্টস কর্মীদের ক্রয়ক্ষমতা নিশ্চিতের পাশাপাশি তাদের প্রযুক্তিগত প্রতিবন্ধকতা হ্রাস, আর্থিক সেবা গ্রহনে সহায়তা ও ডিজিটাল ক্ষমতায়নের হার বৃদ্ধির মত পরিষেবা নিশ্চিত করবে।

উদ্যোগটি সম্পর্কে ওয়েজলি বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক নূর এলাহী বলেন, ডিজিটাল বাংলাদেশের এই যাত্রায় এই বৃহৎ শ্রমিক শ্রেণীর অন্তর্ভূক্তি অপরিহার্য। তাই প্রথমবারের মত গার্মেন্টস কর্মীদের ইএমআই সুবিধা নিশ্চিতে স্বাধীন।

ফিনটেকের সাথে কাজ করতে আমরা আনন্দিত। উদ্যোগটি গার্মেন্টস কর্মীদের আর্থিক সক্ষমতা ও স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। আমাদের এই অংশীদারিত্ব সম্পূর্ণ প্রক্রিয়াটি আরও সহজ করে তুলেছে এবং ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান। অন্যান্য সমস্যা নিরসনেও একযোগে কাজ করবে। 

স্বাধীন ফিনটেক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়া মাহমুদ বলেন, আমাদের লক্ষ্য আর্থিক পরিষেবাগুলো সবার জন্য সহজ করে তোলা, বিশেষভাবে যারা এসব পরিষেবা গ্রহণে বাধার সম্মুখীন হয়। এই লক্ষ্য অর্জনে ওয়েজলির সাথে অংশীদারিত্ব একটি বড় মাইলফলক। গার্মেন্টস কর্মীদের কিস্তি সুবিধা প্রদানের মাধ্যমে আমরা তাদের পণ্য ক্রয়ে সক্ষম করে তুলছি। প্রযুক্তির সাহায্যে আর্থিক অন্তর্ভুক্তি ও জীবনমান উন্নয়নে এই অংশীদারীত্ব একটি চমৎকার উদাহরণস্বরূপ।

স্বাধীন ফিনটেক সম্পর্কে: ২০১৯ সালে প্রতিষ্ঠিত স্বাধীন ফিনটেক বাংলাদেশের একটি নেতৃত্বস্থানীয় ফিনটেক প্রতিষ্ঠান, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি খাতে করছে। স্বাধীন ফিনটেক নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে দ্রুত এবং সহজ ঋণ সুবিধা প্রদান করে। ২০২১ স ফিনটেক সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল-এর (এসডিজি) ইমপ্যাক্ট অ্যাক্সিলারেটর প্রকল্পের বিজয়ী এবং আর্থিক অন্তর্ভুকি করা নেতৃত্বস্থানীয় ফিনটেক হিসেবে ইউএনডিসি ও তুরস্ক সরকার কতৃর্ক স্বীকৃত হয়েছে। স্বাধীনের ঋণ প্রদান কর্মসূচির নারীদের জন্য পরিচালিত এবং এর দুই-তৃতীয়াংশ ঋণগ্রহীতা নারী।

ওয়েজলি সম্পর্কে: এশিয়ার বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল ফাইন্যান্সিয়াল ওয়েলনেস প্ল্যাটফর্ম ওয়েজনি, তাদের আওতাধীন কর্মীদের দৈনিক আয় সম্পর্কে স্বচ্ছ ধারণা, আম্রকৃত টাকায় অ্যাক্সেস বাসের ভবিষ্যৎ পরিকল্পনা এবং চাকরি হারানোর পরিমাণ হ্রাসে ভূমিকা পালনকারী একটি প্রতিষ্ঠান। ওয়েজানি ব্যবসাকে আরও লাভয়ানক করে তুলতে সাহায্য করে। কর্মীদের আয়কৃত অর্থের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সাহায্য করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। বাংলাদেশ ও ইন্দোনেশিয়াতে নিম্ন-মধ্যম আয়ের কর্মীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ২০২২ সালে ফিনটেকের ৫০ (আইএফ-ফিফটি) অ্যাওয়ার্ড অর্জন করে।

৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
  • ২৯ অক্টোবর ২০২৬
আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬