আদাবরে আটতলা ভবনে আগুন

২৮ মে ২০২৩, ০১:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© প্রতীকী ছবি

রাজধানীর আদাবরে একটি আটতলা ভবনের নিচতলায় আগুন লেগেছে। রোববার (২৮ মে) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাহজাহান সিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর আদাবরে ১০ নম্বর সড়কের একটি আটতলা ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

ট্যাগ: আগুন
জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় তিন পক্ষের মধ্যে সমন্বয়ের পরামর্শ …
  • ১২ এপ্রিল ২০২৬
পদ্মা নদী থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
ট্রান্সফরমারে ঝুলছিল পিডিবির লাইনম্যানের মরদেহ
  • ১২ এপ্রিল ২০২৬
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
  • ১২ এপ্রিল ২০২৬
উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
close