বাসচাপায় ভাই-বোনসহ নিহত ৩

২৬ মে ২০২৩, ০৯:২৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দুর্ঘটনা কবলিত অটোরিকশা

দুর্ঘটনা কবলিত অটোরিকশা © টিডিসি ফটো

কুমিল্লায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন আপন ভাই-বোন। এই দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা-চাঁদপুর আঞ্চলিক সড়কের দাউদকান্দি উপজেলার কবিচন্দ্রদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের আল আমিন (৩৬), তার বড় বোন একই উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আনু মিয়ার স্ত্রী সালেহা বেগম (৪৬) ও চাঁদপুরের আফারকান্দা গ্রামের রোহানা আক্তার (৩২)। এ দুর্ঘটনায় আহতরা হলেন, অটোরিকশা চালক দাউদকান্দির তিনপাড়া গ্রামের শান্ত মিয়া, আফারকান্দা গ্রামের বাসিন্দা নাজমুল হাসান, তার স্ত্রী রীনা আক্তার, শিশু নুসরাত ও একই গ্রামের রোকসানা আক্তার।

আরো পড়ুন: ডিইউ কফি হাটে একই থালায় খাচ্ছে মানুষ ও কুকুর, স্বাস্থ্যঝুঁকির শঙ্কা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর থেকে জৈনপুরী পরিবহন নামের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি দাউদকান্দির কবিচন্দ্রদি এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এসময় আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আপন ভাই-বোনসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতের স্বজনরা জানান, আল আমিন তার বোনকে ঢাকায় চিকিৎসকের নিয়ে গিয়েছিলেন। দুপুরে তারা ঢাকা থেকে বাসে গৌরীপুর আসার পর সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence