ব্রাহ্মণবাড়িয়ার দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারের গাড়ি

২৬ মে ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার কামার আব্বাস খোখরের গাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। শুক্রবার (২৬ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সংঘর্ষে ডেপুটি হাই কমিশনারের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকা থেকে পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোখর নিজে প্রাইভেটকার চালিয়ে তার স্ত্রী রেহেনা সারোয়ার খোখর এবং ছেলে মোহাম্মদ খোখর ও কন্যা হুদা আব্বাস খোখরকে নিয়ে শ্রীমঙ্গলে যাচ্ছিলেন। 

গাড়িটি মহাসড়কের রামপুর ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ থেকে ঢাকাগামী দুরন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডেপুটি হাইকমিশনার গাড়িতে ধাক্কা দেয়। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।  

এ ঘটনায় বাসচালক মো. সাইফুল ইসলাম (৩০) কে আটক করা হয়েছে। সাইফুল হবিগঞ্জ জেলার মো. শফিকুল ইসলামের ছেলে। বাসটিকেও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।  

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পরে অন্য একটি গাড়ির মাধ্যমে ডেপুটি হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেন। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। 

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, প্রাণহানি ছাড়াল ৭…
  • ৩১ মার্চ ২০২৬
সিঙ্গাপুর ম্যাচের একাদশে ২ পরিবর্তন, দেখবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence