হারের পর যা বললেন আজমত উল্লা

২৬ মে ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩০ AM
আজমত উল্লা খান

আজমত উল্লা খান © টিডিসি ফটো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান। এ বিষয়ে শুক্রবার (২৬ মে) গাজীপুরের টঙ্গীতে নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

আজমত উল্লা সাংবাদিকদের জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে ইভিএমে কিছু ত্রুটির কারণে অনেকেই ভোট দিতে পারেনি। আমি ভোটের ফলাফল মেনে নিয়েছি।

এসময় তিনি আরো বলেন, পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। কী কী কারণ ছিল, তা জানানো হবে। কেউ যদি সহযোগিতা চায় তা অবশ্যই বিবেচনা করা হবে।

এর আগে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে ১৬ হাজারের বেশি ভোটে হেরে গেছেন আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা। 

আরো পড়ুন: আমি ও আমার মা প্রধানমন্ত্রীর কাছে যাব: জাহাঙ্গীর আলম

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোটার এবং প্রার্থীরা।

নির্বাচনে বেসরকারিভাবে ফলাফলে দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৮৯ হাজার ৪৬৩ জন। কিন্তু ভোট পড়েছে ৫ লাখ ৭৫ হাজার ৫০ জন, যা মোট ভোটের ৪৮ দশমিক ৭৫ শতাংশ।

জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
এবার নাঈমের ‘ট্রিপল সেঞ্চুরি’
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ডা. তাসনিম জারা
  • ২১ এপ্রিল ২০২৬
সংঘর্ষে কিরিচ হাতে ছাত্রদল নেতার নাম-পরিচয় প্রকাশ করলেন শিব…
  • ২১ এপ্রিল ২০২৬
অফিস পাচ্ছেন এমপিরা, গাড়ি চাইলেন হাসনাত
  • ২১ এপ্রিল ২০২৬
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল …
  • ২১ এপ্রিল ২০২৬