কেরানীগঞ্জে আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৩০

২৬ মে ২০২৩, ০১:৪৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩০ AM
সংঘর্ষ

সংঘর্ষ © সংগৃহীত

কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৬ মে) বেলা ১১টার দিকে জিনজিরা বাস রোডে এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিপুণ রায়কে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু অভিযোগ করে বলেন, সমাবেশ চলাকালে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ইটপাটকেল মারতে থাকে। এ সময় আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। পুলিশের শক্ত অবস্থানের মধ্যে সমাবেশ আবার শুরু হয়েছে।

প্রসঙ্গত, চলমান সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জিনজিরায় দলটির সমাবেশ সকাল ১০ টার দিকে শুরু হয়।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এতে সভাপতিত্ব করছেন। রুহুল কবির রিজভীর বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির সমাবেশ শেষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে।

ডিজিএফআইয়ের আরেক সাবেক প্রধান গ্রেফতার
  • ৩০ মার্চ ২০২৬
স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence