সরকারি গণগ্রন্থাগারে চুরি

২৬ মে ২০২৩, ০১:৪৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩০ AM
গণগ্রন্থাগারের লাখ টাকার মালপত্র চুরি হয়েছে

গণগ্রন্থাগারের লাখ টাকার মালপত্র চুরি হয়েছে © সংগৃহীত

ফরিদপুরে সরকারি গণগ্রন্থাগারে টয়লেটের ভেন্টিলেটরের কাঁচ ভেঙে ও শিক কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অফিসকক্ষের একটি ল্যাপটপ, ট্যাব, চারটি নতুন কম্পিউটারসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা গণগ্রন্থাগারটির সহকারী লাইব্রেরিয়ান সাজু আহমেদ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

জানান, সকালে পরিচ্ছন্নতাকর্মী জহিরুল অফিসকক্ষের তালা খুলে চুরির বিষয়টি বুঝতে পারেন। তিনি দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে যান। চুরির পাশাপাশি সব ফাইল ও কাগজ তছনছ করেছে চোর। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দিতে সহকারী গ্রন্থগারিককে পরামর্শ দেওয়া হয়েছে।”

ট্যাগ: চুরি
৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
  • ২৯ অক্টোবর ২০২৬
আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬