গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

আওয়ামী লীগের আজমতকে হারিয়ে জয় জাহাঙ্গীরের মা জায়েদার

২৬ মে ২০২৩, ০১:১০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩০ AM
আজমত ও জায়েদা

আজমত ও জায়েদা © ফাইল ফটো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাব নতুন মেয়র নির্বাচিত হয়েছেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। এর মধ্য দিয়ে প্রথম নারী মেয়র পেল গাজীপুরবাসী। জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। আর সিটি কর্পোরেশন হওয়ার পর জায়েদাই হলেন মহানগরীর তৃতীয় মেয়র।

তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লাকে ১৬ হাজার ১৯৭ ভোটে হারিয়েছেন। জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। 

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ৪৮০ কেন্দ্রের ফল ঘোষণার শেষে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ঘোষণা দেন।

নতুন নগরমাতা জায়েদা খাতুনের জন্ম গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায় ১৯৬২ সালে ১০ ফেব্রুয়ারি। তার স্বামী মিজানুর রহমান পাঁচ বছর আগে মারা যান। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

মনোনয়নপত্র দাখিল করার আগে জায়েদা খাতুনকে রাজনীতিতে দেখা যায়নি। মূলত সাবেক মেয়র ছেলে জাহাঙ্গীর আলমের ইমেজকে ভিত্তি করেই তিনি রাজনীতিতে আসেন।

৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
  • ২৯ অক্টোবর ২০২৬
আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬