‘আমার মা জিতে গেছে, আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি।’

২৫ মে ২০২৩, ১০:০৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩০ AM
‘আমার মা জিতে গেছে, আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি।’

‘আমার মা জিতে গেছে, আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি।’ © সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন জিতেছেন বলে দাবি করেছেন তার ছেলে ও সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘আমার মা জিতে গেছে, আমি সব সেন্টারে খোঁজ নিয়েছি।’

বৃহস্পতিবার (২৫ মে) রাতে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামের সামনে এমন দাবি করেন জাহাঙ্গীর।

দ্রুত নির্বাচনের ফলাফল চেয়ে জাহাঙ্গীর বলেন, ‘সেন্টার থেকে খবর পেয়ে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে এসেছি। কেন তিনি দেরি করছেন, তাড়াতাড়ি যেন রেজাল্ট দিয়ে দেন।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানে আমি এসেছি, রিটার্নিং অফিসারকে বলবো প্রত্যেকটা মেশিন থেকে যে সফট কপি বের হয়েছে, সেগুলো আমাকে দিতে হবে। প্রয়োজনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দিতে হবে। কারণ নির্বাচন কমিশনার বলেছেন, বাংলাদেশের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন একটি মডেল নির্বাচন। নির্বাচন কমিশনারকে সহযোগিতা করতে চাই। সরকারের যে কোনও সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেবো। সরকারে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গায় যেন তৃতীয় পক্ষ ভোট নিয়ে ছিনিমিনি করতে না পারে। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার পাবো। আমার বিরুদ্ধে যত মিথ্যা অনিয়ম করা হয়েছে আজকে সেটা গাজীপুরের মানুষ প্রমাণ পেয়েছে।’

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় এ সিটির ভোট।

সিটি কর্পোরেশনের ৪৮০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৩৩৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী আছেন। এছাড়া সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬