সিটি নির্বাচন: ফল ঘোষণায় বিলম্বে ক্ষুব্ধ জাহাঙ্গীর

২৫ মে ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
সিটি নির্বাচন: ফল ঘোষণায় বিলম্বে ক্ষুব্ধ জাহাঙ্গীর

সিটি নির্বাচন: ফল ঘোষণায় বিলম্বে ক্ষুব্ধ জাহাঙ্গীর © সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। নির্বাচনের সর্বশেষ ফলাফলে এগিয়ে রয়েছেন জাহাঙ্গীরের মা স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন (টেবিল ঘড়ি)।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রের অস্থায়ী বুথ বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন তিনি। এসময় গণমাধ্যম-কর্মীদের সামনে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

গাজীপুর সিটি কর্পোরেশন ভোটে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। নির্বাচনী কেন্দ্র থেকে আসা ফলাফলে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী- ৪৮০ কেন্দ্রের মধ্যে ১০৫টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ৪৬ হাজার ১৭৮ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৬১ হাজার ২২১ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় এ সিটির ভোট।

বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬
সপ্তাহে একদিন হোম অফিস দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২০ এপ্রিল ২০২৬
জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬