বাসচাপায় দুই কলেজছাত্রের মৃত্যু

২৫ মে ২০২৩, ০৫:৫৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
সড়ক দূর্ঘটনা

সড়ক দূর্ঘটনা © প্রতীকী ছবি

কুষ্টিয়ার খোকসায় বাসচাপায় আবু মুছা (১৮) ও পারভেজ হোসেন (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরের দিকে খোকসা উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ হোসেন পিয়াস খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের আবু বক্করের ছেলে এবং নিহত আবু মুছা পাবনার সুজানগর উপজেলার চর ভবানীপুর গ্রামের ইসহাক আলীর ছেলে। তারা দুজন শমসপুর কলেজের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু মুছা ও পারভেজ মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় বাসচাপায় ঘটনাস্থলে তারা নিহত হন। পরে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

আরো পড়ুন: ঢাকায় হেঁটে স্কুলে যাওয়ার পরিবেশ নেই: রিপোর্ট

খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, পিছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং বাসের চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। 

এসময় তিনি আরো বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। 

 

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
  • ৩১ মার্চ ২০২৬
‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence