ঢাকাসহ দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা

২৫ মে ২০২৩, ১২:১৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা © সংগৃহীত

কয়েকদিন দিনের তাপমাত্রা কমলেও এবার বাড়ার আভাস মিলছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও রাজধানীসহ দেশের আট বিভাগে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
 
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। 

আরও পড়ুন: জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী: আজমত উল্লাহ

বর্ধিত পাঁচ দিনের অবস্থায় বলা হয়েছে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি কমতে পারে এবং এ সময়ের শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে। বুধবার (২৪ মে) হাতিয়ায় দেশের সর্বোচ্চ ৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

ট্যাগ: জাতীয়
৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
  • ২৯ অক্টোবর ২০২৬
আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬