যুক্তরাষ্ট্র যে বাঁধার কথা বলছে, সেটা আওয়ামী লীগেরও কথা: ওবায়দুল কাদের

২৫ মে ২০২৩, ০৯:৫৬ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © টিডিসি ফটো

বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যে বিবৃতি দিয়েছেন, সেটি আওয়ামী লীগেরও কথা বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৫ মে) সকালে জাতীয় কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীতে কবির কবরে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বিবৃতির বিষয়ে আওয়ামী লীগের চিন্তা কি জানতে চাইলে কাদের বলেন, আমরা নির্বাচন চাই। যুক্তরাষ্ট্র বাঁধার কথা বলেছে। আমাদেরও একই কথা। এই নির্বাচনে যারা বাঁধা দেবে তাদেরকে অবশ্যই আমরা প্রতিহত করবো। বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে এখানে বক্তব্য আছে।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করবো। আমরা নির্বাচন চাই। একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো। সব ধরনের সহযোগিতা করবো।

কাদের বলেন, আমার সর্বশেষ কথা, নির্বাচনকে সামনে রেখে যারা আন্দোলনের নামে বাসে আগুন দেয়, বাস ভাঙচুর করে, এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে। কাজেই ওদের খবর আছে।

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬
জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬