মেট্রোরেলের নিরাপত্তা দেবেন ২৩১ এমআরটি পুলিশ

২৫ মে ২০২৩, ০৯:৩০ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
মেট্রোরেলের নিরাপত্তা দেবেন ২৩১ এমআরটি পুলিশ

মেট্রোরেলের নিরাপত্তা দেবেন ২৩১ এমআরটি পুলিশ © সংগৃহীত

মেট্রোরেল ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে সরকার। পুলিশের এমআরটি ইউনিটে একজন উপ-মহাপরিদর্শকের নেতৃত্বে ৩টি ক্যাডার পদ এবং ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ থাকবে। এ ইউনিটের জন্য ১৫টি গাড়ি বরাদ্দ থাকবে। দেশে মেট্রোরেল লাইন উদ্বোধনের প্রায় ৫ মাস পর এমআরটি পুলিশ গঠন হতে যাচ্ছে। 

রোববার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। বুধবার (২৪মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-৩ শাখার উপ-সচিব নূর-এ-মাহবুবা জয়ার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘এমআরটি মেট্রোরেল সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি ক্যাডার পদ এবং ২২৮টি নন-ক্যাডার পদসহ মোট ২৩১টি পদ সৃজন এবং ১৫টি যানবাহন টিওএন্ডই-ভুক্ত করা হয়েছে।’

পুলিশের এমআরটি ইউনিটে ২৩১ জন সদস্যের নেতৃত্বে থাকবেন একজন উপমহাপরিদর্শক (ডিআইজি)। ইউনিটটি মেট্রোরেলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

কেন্দ্রীয় প্রশাসনিক পদগুলো হলো, একজন ডিআইজি, একজন পুলিশ সুপার, দুজন পরিদর্শক, একজন পরিদর্শক (নিরস্ত্র), একজন পরিদর্শক (সশস্ত্র), দুজন উপ-পরিদর্শক (নিরস্ত্র), দুজন এসআই (সশস্ত্র), তিনজন এএসআই (নিরস্ত্র), চারজন এএসআই (সশস্ত্র), পাঁচজন নায়েক, ১০ জন কনস্টেবল, একজন কম্পিউটার অপারেটর, একজন হিসাব রক্ষক, একজন উচ্চমান সহকারী এবং দুজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বিএনপির দুশ্চিন্তা হওয়া উচিৎ: প্রতিমন্ত্রী

এমআরটি লাইন-৬ এ থাকবে ১ জন অতিরিক্ত পুলিশ সুপার, ৬ জন পরিদর্শক (নিরস্ত্র), ২ জন উপপরিদর্শক (নিরস্ত্র), ৩৪ জন সহকারী উপপরিদর্শক (নিরস্ত্র) এবং ১৫৩ জন কনস্টেবল। এমআরটি পুলিশের বরাদ্দকৃত গাড়িগুলোর মধ্যে ১ টি জিপ, ৪ টি পিক-আপ এবং ১০টি মোটরসাইকেল থাকবে।

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৫ মাস পর মেট্রোরেলের নিরাপত্তায় অনুমতি পায় ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ’ বা ‘এমআরটি পুলিশ’।

জবির শূন্য আসনে ৫ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু
  • ০১ এপ্রিল ২০২৬
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence