আওয়ামী লীগ এখন জনগণের আস্থার প্রতীক: এমপি শাওন

২৪ মে ২০২৩, ১০:২৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM

© টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামী লীগ এখন দেশের জনগণের আস্থার প্রতীক। বর্তমানে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করছে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। 

বুধবার (২৪ মে) সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলি ও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এমপি শাওন আরও বলেন, বর্তমানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। বিশ্বের অনেক নেতারাও এখন শেখ হাসিনাকে অনুকরণ করছেন। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি চলমান থাকবে।

লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিজিএফআইয়ের আরেক সাবেক প্রধান গ্রেফতার
  • ৩০ মার্চ ২০২৬
স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence