কুকরী মুকরীতে কমিউনিটি বেইজড ট্যুরিজম প্রশিক্ষণ

২৪ মে ২০২৩, ০৮:২১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM

© টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার পর্যটন এলাকা চর-কুকরী মুকরীতে ট্যুরিজমের অপার সম্ভবনা ও ভবিষ্যৎ করনীয় সম্পর্কে দুই দিনের কমিউনিটি বেইজড ট্যুরিজম ও ট্যুর গাইড উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকাল ১০ টায় কুকরি মুকরি রেস্ট হাউজ প্রশিক্ষণ কক্ষে ইকো-ট্যুরিজম শিল্পের উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর কারিগরি সহায়তায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের উদ্বোধন উদ্বোধন করেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের। বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ নুরে আলম, পরিবার উন্নয়ন সংস্থার সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ, ইকো ট্যুরিজম প্রকল্প ব্যবস্থাপক আবু ইব্রাহিম রাজিব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইকো ট্যুরিজম বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নেওয়াজ শরীফ।

প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থীকে দেশের তৃতীয় বৃহত্তম পর্যটন কেন্দ্র নয়নাভিরাম নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা কুকরি মুকরিতে ট্যুরিজমের অপার সম্ভাবনা ও ভবিষ্যতে আমাদের করণীয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

দিঘির কুমির কুকুর টেনে নিয়ে যাওয়ার ভিডিও নিয়ে চাঞ্চল্য, আসল…
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
close