লিচু খেয়ে হাসপাতালে ৬ মাদ্রাসা ছাত্রী

২৪ মে ২০২৩, ১১:২৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
লিচু খেয়ে হাসপাতালে ৬ মাদ্রাসা ছাত্রী

লিচু খেয়ে হাসপাতালে ৬ মাদ্রাসা ছাত্রী © ফাইল ছবি

রাতের খাবারের পর লিচু খেয়ে শুয়ে পড়ে বালিকা মাদ্রাসার ৬ শিশু ছাত্রী। সকালে প্রচণ্ড পেটের পীড়া শুরু হয়। তড়িঘড়ি করে তাদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। চিকিৎসক জানিয়েছেন, বালিকারা শঙ্কামুক্ত। তবে তাদেরকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

মঙ্গলবার (২৩ মে) সকালে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার শিমুলতলী (গড়েরপাড়) দারুস সালাম সালাফিয়া বালিকা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। মাদ্রাসার পরিচালক আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। 

অসুস্থ ওই ছয় শিশু শিক্ষার্থীর নাম ফারিয়া (৯) আলিফা (৮), নাজনীন (৯) নামিশা (৯) রাফিয়া (৯) ও সায়মা (৮)। তারা সবাই ওই বালিকা কওমী মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, দারুস সালাম সালাফিয়া বালিকা মাদ্রাসার কওমী শ্রেণিতে ৩০ জন বালিকা শিশু রয়েছে এবং তাদের মধ্যে ২৫ জন মাদ্রাসার আবাসিকে থেকে লেখাপড়া করে।

আরও পড়ুন: ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

গত সোমবার সন্ধ্যায় শিশুরা লিচু খেয়েছিল। সকালে তাদের প্রচণ্ড পেট ব্যথা এবং ঘুরানোর উপসর্গে আক্রান্ত হয়ে পড়েন। পরে তাদেরকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

দারুস সালাম সালাফিয়া বালিকা মাদ্রাসার পরিচালক আবু তাহের বলেন, রাতে লিচু খাওয়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার সকালে আবাসিকের ৬ বালিকা শিশু ফারিয়া, আলিফা, নাজনীন, নামিশা, রাফিয়া ও সায়মাকে পেট ব্যথা ও মাথা ঘুরানো উপসর্গে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তারা সবাই এখন ভালো আছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আব্দুল্লাহ আল ইফরান বলেন, ছয়জন বালিকা শিশু লিচু থেকে সৃষ্ট প্রতিক্রিয়ায় তারা আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ভর্তির সঙ্গে সঙ্গে শিশুদের স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence