ভোলায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু

২৩ মে ২০২৩, ০৯:৫৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM

© প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে বিষধর সাপের কামড়ে মো. মমিন (৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) রাত ১০টায় উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের মফিজ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত কিশোর ওই ওয়ার্ডের মফিজ মাঝির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কিশোরের মামা জাকির।

তিনি জানান, সোমবার রাত ১০ টার সময় মমিন তাদের বসত ঘরের বারান্দার চৌকিতে ঘুমিয়ে পড়লে হঠাৎ সাপে কামড় দিয়েছে বলে চিৎকার শুরু করে। এসময় তার মা-বাবা এসে দেখে তার ডান পায়ে একটি বিষধর সাপের কামড়ের চিহ্ন রয়েছে। কিন্তু বিষধর সাপটি দেখতে পাননি তারা। 

পরে স্থানীয় একজন ওঝা ও পল্লী চিকিৎসক বাড়িতে নিয়ে আসলে তারা দুজনেই বলেছেন সাপের কামড়ে কিশোর মমিন মারা গেছেন।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close