আরও এক বছর মেয়াদ বাড়লো র‌্যাব ডিজির

২৩ মে ২০২৩, ০৫:৩২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
এম খুরশীদ হোসেন

এম খুরশীদ হোসেন © ফাইল ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী এক বছরের জন্য এ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, র‌্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত বিসিএস ক্যাডারের (পুলিশ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে সরকারি চাকরি আইন-২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তার অবসরোত্তর ছুটি এবং সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে ২০২৩ সালের ৫ জুন থেকে পরবর্তী এক বছর মেয়াদে সবেতনে র‌্যাবের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর এম খুরশীদ হোসেন র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ১৯৬৪ সালে গোপালগঞ্জের কাশিয়ানীতে তার জন্ম।

ইসরায়েলে নির্বাচন: ৯০ শতাংশ ভোট গণনা শেষেও স্পষ্ট জয় পায়নি …
  • ২৯ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে চাকরিচ্যুত বিমানবাহিনীর …
  • ২৯ অক্টোবর ২০২৬
লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে গরম করা ৫ খাবার
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার…
  • ২৯ অক্টোবর ২০২৬
৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬