মুক্তির পর যা বললেন নোবেল

২২ মে ২০২৩, ০৭:১৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
মুক্তির পর বেরিয়ে যাচ্ছেন নোবেল

মুক্তির পর বেরিয়ে যাচ্ছেন নোবেল © সংগৃহীত

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা প্রতারণার মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। মুক্তির পর উত্তরবঙ্গ ও শরীয়তপুরে কনসার্ট বাতিলের ঘটনায় আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

সোমবার (২২ মে) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে মুক্তি পান তিনি।

নোবেল এ সময় বলেন, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের প্রোগ্রাম নিয়ে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি কথা দিলাম, উত্তরবঙ্গ ও শরীয়তপুরের ভেদরগঞ্জ গিয়ে পরবর্তীতে প্রোগ্রাম দুটি আবার করে দিয়ে আসব। যা হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি।

এর আগে, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর হুমায়ুন কবির এক দিনের রিমান্ড শেষে আসামি নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার পক্ষে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন জামিন আবেদন করেছেন। এরপর বাদী আদালতে হাজির হন। তিনি আপসের বিষয়টি আদালতকে জানান।

শুনানি শেষে আপসের শর্তে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিনের আদেশ দেন।

ইসরায়েলে নির্বাচন: ৯০ শতাংশ ভোট গণনা শেষেও স্পষ্ট জয় পায়নি …
  • ২৯ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে চাকরিচ্যুত বিমানবাহিনীর …
  • ২৯ অক্টোবর ২০২৬
লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে গরম করা ৫ খাবার
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন জামায়াত প্রার্থী দেলাওয়ার…
  • ২৯ অক্টোবর ২০২৬
৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬