আগুন লাগার ঘটনাগুলো আমরা খতিয়ে দেখছি: শিক্ষা উপমন্ত্রী

২০ এপ্রিল ২০২৩, ১০:২৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
ব্যরিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল

ব্যরিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আরও একাধিক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিষ্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নগরের লেডিস ক্লাব মিলনায়তনে জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, চরম দুর্যোগ এবং জনগণের দুর্দিনে আমাদের বিশ্বস্ত ঠিকানা হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। করোনার সময় তিনি দেশের মানুষকে যে সহযোগিতা করেছেন তা এদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

তিনি বলেন, দুঃসহ গরমে কয়েকটি স্থানে পর পর আগুন লাগার ঘটনাগুলো আমরা খতিয়ে দেখছি। যারা এসময়ে সর্বস্বান্ত হয়ে গেছে তাদেরকে এই ঈদের সময়ে প্রধানমন্ত্রী নগদ সহযোগিতা করেছেন। তিনি জনগণের বিপদে পাশে থাকেন।

নওফেল এসময় প্রধানমন্ত্রীর ধারাবাহিক প্রশংসা করেন। তিনি বলেন, একইসঙ্গে প্রধানন্ত্রী দেশের উন্নয়নও করছেন। যারা আগুন লাগার ঘটনায় মায়াকান্না করেছেন তাদেরকে জনগণের বিপদে এগিয়ে আসতে দেখা যায়নি।

আলোচনা শেষে নিম্ন আয়ের মানুষের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি-পাঞ্জাবি তুলে দেন শিক্ষা উপমন্ত্রী। স্থানীয় কাউন্সিলর আবুল হাসনাত বেলালের  সঞ্চালনায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরিদ মাহমুদ।

এ সমসয় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, সিদ্দিক আহম্মেদ, আমজাদ হোসেন হাজারী, সুরথ কুমার চৌধুরী, আন্জুমান আরা, শওকত হোসেন, নেসার আহমেদ, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়ুয়া প্রমুখ।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি প্রো-ভিসি শিক্ষার রুটিন দায়িত্বে উপাচার্য ড. ওবায়দুল ই…
  • ৩০ মার্চ ২০২৬
কুবির প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুমকি দিলেন ছাত্রদল নেতারা
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence