গোপালগঞ্জ থেকে নিয়ে আসা শাকসবজি-ফলমূল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

০৬ এপ্রিল ২০২৩, ১২:২৩ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
শাকসবজি ও ফলমূল দেখছেন প্রধানমন্ত্রী

শাকসবজি ও ফলমূল দেখছেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া থেকে নিয়ে আসা শাকসবজি ফলমূল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে এসব শাকসবজি নিয়ে আসা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নেওয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় পতিত জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করা হয়। প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য আজ তা গণভবনে আনা হয়।

প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য নিয়ে আসা শাকসবজি ও ফলমূলের মধ্যে রয়েছে-কুমড়া, লাউ, বেগুণ,কচুর লতি, কুচ, ফুট, করোলা, শসা, রকমেলন, তরমুজ, সাম্মাম, লালশাক, পুইশাক, ডাটাশাকসহ বিভিন্ন ধরণের সবজি ও ফল।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬