বঙ্গবাজারের পোড়া প্যান্ট লাখ টাকায় কিনলেন রাফসান

০৫ এপ্রিল ২০২৩, ১১:০৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
প্যান্ট হাতে রাফসান

প্যান্ট হাতে রাফসান © সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আগুনে পোড়া জামা-কাপড় সংগ্রহ করে তা কেনার আহবান জানিয়েছেন ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে। তাদের সেই আহবানে সাড়া দিয়ে বঙ্গবাজারের একটি পোড়া জিন্স প্যান্ট কিরেছেন জনপ্রিয় ফুড ভ্লগার রাফসান 'দ্যা ছোট ভাই'। যার দাম রাখা হয়েছে এক লাখ টাকা।

বুধবার (৫ এপ্রিল) ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিদ্যানন্দ। 

ফেসবুকে সংস্থাটি লিখেছে, একটু আগে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য জিন্স প্যান্টটা কিনে নিয়েছেন রাফসান দ্যা ছোট ভাই। 

এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ‍পৃথক এক পোস্টে বিদ্যানন্দ লিখেছে, ‘আগুনে দাগ লেগে যাওয়া একটা কাপড় কি আপনার ঈদের বাজেট থেকে কিনতে চাইবেন? একটু দাগ না হয় থাকছে কাপড়ে, কিন্তু একটা সংসারের কষ্টের দাগ তো মুছবে! বিদ্যানন্দ বিক্রয়ের অনুপযোগী কিন্তু পরার উপযোগী কাপড়গুলো কিনে নিতে চায় বিনামূল্যে বিতরনের জন্য। পরিবেশগত কারণে এগুলোর ব্যবহার নিশ্চিত চাই। 

পরে আরেকটি পোস্টে বিদ্যানন্দ জানিয়েছে, লাখ টাকায় পোড়া কাপড় কিনতে চেয়েছেন এক শুভাকাঙ্ক্ষী। দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা কল দিচ্ছেন পোড়া কাপড় কিনতে। বিদেশ থেকে প্রবাসীরাও ঈদের পোশাকে। রাখতে চান ঝলসে যাওয়া একটা কাপড়। "উপহাসের জন্য হয়তো পরতে পারবো না বেশিদিন, তবে আলমিরাতে অনেক যত্ন করে রেখে দিবো স্মৃতি হিসেবে"।

জুনিয়র অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম গ্রুপ, আবেদন শেষ ৮ ফেব্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নিলাম ছাড়াই সেতু ভেঙে বাড়িতে নিলেন ইউপি চেয়ারম্যান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
জবি ইউনিট ‘বি’ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ধর্মীয় মূল্যবোধ ও জুলাই চেতনা ধারণ না করায় সুনামগঞ্জে বিএনপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তারেক-জুবাইদার বিবাহবার্ষিকী আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬