সবাইকে প্রযুক্তি জ্ঞানে দক্ষ হতে হবে: শিক্ষামন্ত্রী 

০৫ এপ্রিল ২০২৩, ০৭:০৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। © ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সবাইকে প্রযুক্তি জ্ঞানে দক্ষ হতে হবে। কেননা ডিজিটাল প্রযুক্তির দক্ষতা না থাকলে এই যুগে মানুষকে মূর্খ বলা হয়। পুরো পৃথিবী এখন প্রযুক্তির উপর ভিত্তি করে চলছে। আগামীতে কৃত্তিম বুদ্ধিমত্তা অনেক কিছুই নিয়ন্ত্রন করবে। 

বুধবার (৫ এপ্রিল) চাদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পে ব্যাবহৃত ট্যাব মাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার সময় তিনি এসব কথা বলেন।  শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের এসব ট্যাব গঠনমূলক কাজে ব্যাবহার করার এবং ভালো মানুষ ও ভালো নাগরিক হওয়ার আহবান জানান।

আরও পড়ুন : আগামী বছর থেকে এক পরীক্ষায় সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, এখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি। এই বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত করে গড়ে তুলতে হবে। ভালো মানুষ হলে, ভালো নাগরিক হলে দেশ স্বাধীন করার জন্য যারা যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন তাঁদের প্রতি সম্মান করা হবে। 

আরও পড়ুন : সব বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা বছরে দু’বারও হতে পারে: শিক্ষামন্ত্রী

মূলত, প্রধানমন্ত্রী শেঝখ হাসিনা জনশুমারিতে ব্যবহৃত ৪ লাখ ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই আজ চাদপুরের নবম-দশম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ প্রশাসনের অনেকেই উপস্থিত ছিলেন।

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল
  • ৩০ অক্টোবর ২০২৬
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল
  • ৩০ অক্টোবর ২০২৬
একযোগে পুলিশের ২৮ সদস্য ক্লোজড
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত স্ত্রী-কন্যা
  • ৩০ অক্টোবর ২০২৬
স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও রেফারেল নেটওয়ার্ক …
  • ৩০ অক্টোবর ২০২৬
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আ…
  • ৩০ অক্টোবর ২০২৬