ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

০৫ এপ্রিল ২০২৩, ০৪:১৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© টিডিসি ফটো

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৭ এপ্রিল থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৫ এপ্রিল) দুপুরে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ এপ্রিল সকাল থেকে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাস কোম্পানিগুলো।

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বাস মালিকরা আগামী ৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করব। ওইদিন সকাল থেকেই বাসের কাউন্টার থেকে টিকিট পাবেন যাত্রীরা। ৭ এপ্রিল থেকে ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দেয়া হবে। যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সেজন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে।

তিনি আরও বলেন, বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ বাস মালিকদের মনিটরিং টিমের সঙ্গে পুলিশ প্রশাসনও কাজ করবে। এছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে।

একইসাথে বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে বলেও জানান তিনি। 

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল
  • ৩০ অক্টোবর ২০২৬
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল
  • ৩০ অক্টোবর ২০২৬
একযোগে পুলিশের ২৮ সদস্য ক্লোজড
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত স্ত্রী-কন্যা
  • ৩০ অক্টোবর ২০২৬
স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও রেফারেল নেটওয়ার্ক …
  • ৩০ অক্টোবর ২০২৬
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আ…
  • ৩০ অক্টোবর ২০২৬