হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

০৫ এপ্রিল ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM

© টিডিসি ফটো

নোয়াখালীর জেলা শহর মাইজদী বাজারের আল-রাজী প্রাইভেট হাসপাতালের ডাস্টবিন থেকে সদ্যোজাত এক নবজাতক উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে হাসপাতালের ডাস্টবিন থেকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।  

বর্তমানে উদ্ধার হওয়া নবজাতক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

তবে আল-রাজী হাসপাতালের সুপার ভাইজার মো.আনোয়ার দাবি করেন, আল-রাজী ও জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থানের রাস্তা থেকে নবজাতক শিশুটি উদ্ধার করা হয়। নবজাতকটি তাদের হাসপাতাল থেকে উদ্ধার করা হয়নি।  

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম জানান, সকালের দিকে থানা পুলিশ নবজাতকটি নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে নবজাতককে উদ্ধার করেছি। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এখন অনেকেই এই নবজাতককে শর্ত মেনে দত্তক নিতে চাচ্ছেন বলেও জানান তিনি।

এইচএসসির সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আগামীকাল
  • ৩০ অক্টোবর ২০২৬
পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে মির্জা ফয়সল
  • ৩০ অক্টোবর ২০২৬
একযোগে পুলিশের ২৮ সদস্য ক্লোজড
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের, আহত স্ত্রী-কন্যা
  • ৩০ অক্টোবর ২০২৬
স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী ও রেফারেল নেটওয়ার্ক …
  • ৩০ অক্টোবর ২০২৬
অল্টারনেটিভ মেডিসিনের পরিচালক হলেন ঢাকা ডেন্টালের অধ্যাপক আ…
  • ৩০ অক্টোবর ২০২৬