অ্যানেক্স ভবনেও ছড়ালো বঙ্গবাজারের আগুন, নিয়ন্ত্রণে ৪৭ ইউনিট

০৪ এপ্রিল ২০২৩, ০৯:০৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
বঙ্গবাজারের আগুন সামনের রাস্তা ও অ্যানেক্স টাওয়ারে ছড়িয়ে পড়েছে

বঙ্গবাজারের আগুন সামনের রাস্তা ও অ্যানেক্স টাওয়ারে ছড়িয়ে পড়েছে © সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজার কাপড়ের মার্কেটে লাগা ভয়াবহ আগুন পাশের বহুতল এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে। আগুনে বিশাল বঙ্গবাজার  মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সেনা ও নৌ বাহিনীর সদস্যরা। 

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বঙ্গবাজারের সামনের রাস্তায়ও আগুন ছড়িয়ে পড়েছে। 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের ব্যবসায়ীরা দোকান থেকে জিনিসপত্র বের করে আনার চেষ্টা করছিলেন। তবে অধিকাংশই রক্ষা করা সম্ভব হয়নি।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬