পথশিশুদের সঙ্গে বিজয় দিবস উদযাপন এইচএসএফের

১৬ ডিসেম্বর ২০২২, ০৮:৩৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM

© টিডিসি ফটো

শতাধিক সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে বিজয় দিবসের সাংস্কৃতিক পরিবেশনা সম্পন্ন করেছে হিউম্যান সেইফটি ফাউন্ডেশন (এইচএসএফ )। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) হিউম্যান সেইফটি ফাউন্ডেশন (এইচ এস এফ) পরিচালিত  সালাম সরদার রোডের 'এইচ এস এফ স্কুল' হাজারীবাগ শাখার প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে এই বিজয় উৎযাপন করা হয়।

সাবেক ঢাবিয়ান তানভীর হাসানের সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। একাধারে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নাচ এবং সবশেষে 'ভাই হারানো বোন' নামে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক সঞ্চালনা করে ক্ষুদে শিক্ষার্থীরা। পরিচালক এম এ মুকিতের সভাপতিত্বে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়ে ১২ টায় সমাপ্ত হয়।
 
হিউম্যান সেইফটি ফাউন্ডেশন (এইচ এস এফ)  হাজারীবাগ শাখার স্কুলটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় প্রায় পঞ্চাশের অধিক শিক্ষার্থী নিয়ে। যাদের অধিকাংশই ছিলো সুবিধা বঞ্চিত 'মেয়ে শিশু'। Education for better life' স্লোগানে বর্তমানে হাজারীবাগ, কামারপাড়া, সোহরাওয়ার্দী উদ্যান, হাইকোর্ট মোড়ে মোট ৫ টি স্কুলে প্রথম - পঞ্চম শেণিতে মোট ৪০০ এর অধিক সুবিধা বঞ্চিত শিক্ষার্থী পড়াশোনা করছে। মোত ১২ জন শিক্ষক-শিক্ষিকা তাদের পড়াশোনায় নিয়োজিত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, স্কুলগুলোতে একজন  শিক্ষার্থীর  সকল ব্যায় এইচএসএফ  সংগঠন দিয়ে থাকে। শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশোনার পাশাপাশি শিক্ষকদের বেতন,শিক্ষার্থীদের বই, ড্রেস, স্কুল ব্যাগ, খাতা কলম, পেন্সিল সহ সকল ব্যায়ভার এইচএসএফ কর্তৃপক্ষ বহন করে।

স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী লামিয়া বলেন, "এই স্কুল না থাকলে আমাদের পড়াশোনা করা সম্ভব ছিলো না। আমরা বিনামূল্যে পড়াশোনা করতে পারছি, নতুন নতুন সব শিখতে পারছি। আমার ইচ্ছে, আমি বড় হয়ে ডাক্তার হবো"

পরিচালক এম এ মুকিত বলেন, "হিউম্যান সেইফটি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়ে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। মোট ৫টি স্কুল ও ৫ টি জেলার ৫ টি উপাজেলার মোট পঞ্চাশটি ইউনিয়নে 'Access to primary health care' স্লোগানে দুস্থ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।"

এছাড়া তারা 'Access to primary health care' ব্যানারে ময়মনসিংহ, বগুড়া, মানিকগঞ্জ, হবিগঞ্জ ও বান্দরবানের প্রায় ৫০ টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এমবিবিএস ডাক্তারের মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। 

উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠিত 'হিউম্যান সেইফটি ফাউন্ডেশন' (এইচএসএফ ) সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একগুচ্ছ মেধাবী ছাত্রদের নিয়েই পরিচালিত হয়। এর বর্তমান পরিচালক  ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রাক্তন ছাত্র এম এ মুকীত। বর্তমানে ৫টি স্কুলে সুবিধা বঞ্চিত শিশুদের পাঠদান ও ৫টি জেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি।

বনানী থেকে মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
  • ০১ নভেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফ…
  • ০১ নভেম্বর ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬
থানা হাজতে বসে এইচএসসি পাসের খবর পেলেন শাহরিয়ার
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬
গণভোটের রায় না মানলে ১১ দলের সাত দফা এক দফায় রূপ নেবে: ডা. …
  • ০১ নভেম্বর ২০২৬