জ্বালানির দাম সমন্বয়ে নতুন পরিকল্পনা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৩ ডিসেম্বর ২০২২, ০৮:৩৬ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন জ্বালানির দাম সমন্বয়ে সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করছে। তিনি বলেন, ‘তিন মাস পর পর জ্বালানি তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দাম খোলা বাজারের ওপর ছেড়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে এ দাম সমন্বয় হবে। আমরা এখন এলপিজির দাম প্রতি মাসে সমন্বয় করি। ’

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যানের তৃতীয় স্টেকহোল্ডার সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘মূল্য সমন্বয় অনেকাংশে নির্ভর করে বিশ্ববাজারের ওপর। কেননা আমাদের জ্বালানি আমদানিও করতে হয়। নিজস্ব গ্যাসের সক্ষমতা সর্বোচ্চ পরিমাণে বাড়ানোর চেষ্টা আমরা করছি। ’

আরও পড়ুন: জানুয়ারিতে ২ সেমিস্টার চালুর সিদ্ধান্তে হিতে বিপরীতের শঙ্কা

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দামের বিষয়টি বিইআরসির ওপর নির্ভর করবে। তারা যদি বিবেচনা করে, দাম বাড়ানোর প্রয়োজন নেই, তাহলে বাড়বে না। ’

ভর্তুকি কমানোর ক্ষেত্রে গ্রাহকের ওপর চাপ বাড়ানো হবে, নাকি সিস্টেমের ক্রুটি ঠিক করা হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘যা কিছু করা হচ্ছে ভোক্তার কথা চিন্তা করেই করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন করা হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি দেশে শিল্প বিপ্লব হতে যাচ্ছে। আগামীতে প্রচুর কাজ আসার সম্ভবনা আছে বাংলাদেশে। ’

অনুষ্ঠানে মাস্টার প্ল্যান উপস্থাপন করে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

ট্যাগ: বিদ্যুৎ
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close