৭ দিনের রিমান্ডে জামায়াত আমির

১৩ ডিসেম্বর ২০২২, ০৫:২২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার।

জামায়াত আমিরের পক্ষে অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের যাত্রাবাড়ীর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে  ভোরে রাজধানীর উত্তরা থেকে জামায়াত আমিরকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গত ৯ নভেম্বর শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সাদিক সাইফুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে যে মামলা করা হয়েছিল সেই মামলাতেই শফিকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বনানী থেকে মেজর (অব.) হাফিজ গ্রেপ্তার
  • ০১ নভেম্বর ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইইইই কনফ…
  • ০১ নভেম্বর ২০২৬
ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০১ নভেম্বর ২০২৬
থানা হাজতে বসে এইচএসসি পাসের খবর পেলেন শাহরিয়ার
  • ০১ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০১ নভেম্বর ২০২৬
গণভোটের রায় না মানলে ১১ দলের সাত দফা এক দফায় রূপ নেবে: ডা. …
  • ০১ নভেম্বর ২০২৬