ঢাকায় বিএনপির সমাবেশের আগের দিন আ.লীগের সমাবেশের ঘোষণা

২২ নভেম্বর ২০২২, ১১:২৪ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
বাংলাদেশ আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ © সংগৃহীত

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। এর একদিন আগে ৯ ডিসেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ওইদিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওই সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে এই ঘোষণা আসে। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশটি ৯ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণে স্টেডিয়ামের ২ নম্বর গেইটের সামনে অনুষ্ঠিত হবে। এছাড়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ছাড়াও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে দেশের সব বিভাগেই পর্যায়ক্রমে সমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে সমাবেশ করেছে সংসদের বিরোধী দলটি।

এছাড়া গত ১৯ নভেম্বর সিলেটে সমাবেশ করেছে বিএনপি। পাশাপাশি আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় ও ৩ ডিসেম্বর রাজশাহীতে সমাবেশ করবে দলটি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬