বিএনপির এমপিরা যেকোনো সময় পদত্যাগ করবেন: মির্জা ফখরুল

২৯ অক্টোবর ২০২২, ০৭:২৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম

সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম © সংগৃহীত

বর্তমান জাতীয় সংসদে বিএনপি থেকে নির্বাচিত যে কয়জন সংসদ সদস্য আছেন তারা পদত্যাগ করবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল থেকে যেকোনো সময় এ সংক্রান্ত নির্দেশ আসবে বলে জানান তিনি।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আমাদের সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না। এটা আমাদের সাফ কথা। আমাদের দলের সংসদ সদস্যরাও যেকোনো সময় সংসদ থেকে পদত্যাগ করবেন। এই সরকারকে পদত্যাগ করতে হবে। নতুন একটা নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন হবে। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

বিএনপি মহাসচিব জানান, আজকের এই সমাবেশের দিকে সমগ্র বাংলাদেশ তাকিয়ে আছে। শুধু বাংলাদেশ নয়, এই সমাবেশের দিকে সারা বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক মিডিয়ার নজর রয়েছে। এখানে আলজাজিরা, বিবিসির সাংবাদিকরা উপস্থিত রয়েছেন। আপনারা (দলের নেতাকর্মীরা) তিন দিন ধরে অমানবিক পরিশ্রম করেছেন, অমানবিক অবস্থায় থেকেছেন। গুদাম ঘরে, রাস্তাঘাট-ফুটপাতে থেকেছেন। কেউ নৌকায় করে এসেছেন,কেউ সাইকেল চালিয়ে এসেছেন। আমি আপনাদের কষ্ট দেখেছি।

এর আগে গত ১১ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব জানিয়েছিলেন, সরকারবিরোধী চলমান আন্দোলনে চূড়ান্ত রূপরেখা করতে যাচ্ছে বিএনপি। এই রূপরেখা চূড়ান্ত হলে বর্তমান একাদশ সংসদে দলের যে কয়জন সংসদ সদস্য আছেন তারা পদত্যাগ করতে পারেন।

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬