আ.লীগের সঙ্গে জাপার কোনো সম্পর্ক নেই: জি এম কাদের

২৫ অক্টোবর ২০২২, ০৬:০২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪২ AM
জি এম কাদের

জি এম কাদের © ফাইল ফটো

এখন থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই। আগামী নির্বাচনে আমরা এককভাবে অংশগ্রহণ করবো।’ 

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। 

তিনি বলেন, আমরা সরকারের কাছ থেকে কোনও সুবিধা পাওয়ার জন্য তাদের বিরোধিতা করছি না। তারা অন্যায় করেছে বলেই বিরোধিতা করা হচ্ছে। সরকার জনগণের আস্থা হারিয়েছে।

জি এম কাদের আরও বলেন, আমরা সবসময় জনগণের কল্যাণে কাজ করি। তাই জনস্বার্থেই সব ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে সোচ্চার। সরকার ভালো কাজ করলে আমরা সহযোগিতা করেছি। খারাপ করায় তার প্রতিবাদও জানাই।

ছাত্র সমাজের রংপুর মহানগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিতে জি এম কাদের আকাশপথে ঢাকা থেকে সৈয়দপুরে আসেন। এ সময় তার সঙ্গে ছিলেন- পার্টির মহাসচিব মুজিবুল হক চন্নু ,জাপার কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।

ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ ৩ দ…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ বিষয়ের প্রশ্ন দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
হঠাৎ এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যা বললেন শিক্…
  • ২১ এপ্রিল ২০২৬
তীব্র গরমে বাইরে গেলে সুস্থ থাকতে যা করবেন
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে জাবি ছাত্রশক্তির…
  • ২১ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার রুটিন চলতি সপ্তাহে: শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬