আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগ বহিষ্কৃতদের

২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:০৪ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ইডেন মহিলা কলেজে ছাত্রলীগ বহিষ্কৃতরা। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বহিষ্কৃতরা বলেন, ভিত্তিহীন বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব।

তারা আরও বলেন, সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে ২১ জন নেত্রী ছিলেন, কিন্তু ১২ জনকে কেন বহিষ্কার করা হলো? এতেই বুঝা যায় আমরা তাদের প্রতিহিংসার স্বীকার।

সংবাদ সম্মেলনে বহিষ্কৃত সহসভাপতি সোনালি আক্তার বলেন, ‘সোমবার দুপুর থেকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অনশন শুরু হবে।’

তিনি বলেন, ‘আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌস আপুর ওপর হওয়া হামলার ঘটনায় এতসব ঘটনা। অথচ সেই আপুর ওপর হওয়া হামলার কোনো বিচার না করে আমরা যারা এটির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।’

সোনালী বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের এই সিদ্ধান্তের মাধ্যমে সুষ্ঠু বিচার না হয়ে একপাক্ষিক বিচার হয়েছে। এই একপাক্ষিক বিচারের প্রতিবাদে আমরা একটু পর ধানমন্ডির পার্টি অফিসে গিয়ে আমরণ অনশন করব। আমরা তাদের বহিষ্কার চাচ্ছি না। আমরা চাচ্ছি জান্নাতুল ফেরদৌস আপুর ওপর হওয়া হামলার সুষ্ঠু বিচার।’

আরও পড়ুন : ভিডিও দেখে বহিষ্কার করেছি, তদন্তের প্রয়োজন নাই : লেখক

তিনি আরও বলেন, ‘জান্নাত আপুর ওপর হওয়া হামলার বিচার না করে আমাদের কেন বহিষ্কার করা হলো? আগে তাদের বিচারের আওতায় এনে আমাদের যদি কোনো দোষ থাকে, সেটির ব্যবস্থা নিতে পারত।’

এর আগে, রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত এবং ওই কমিটির ১৬ জনকে বহিষ্কার করা হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদেই আজ সংবাদ সম্মেলন করে বহিষ্কৃতরা।

স্বপ্নের ক্যাম্পাসে প্রথম পদচারণা: নবীন শিক্ষার্থীদের কোলাহ…
  • ১০ মে ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষক নিয়োগে জরুরি নির্দেশনা
  • ১০ মে ২০২৬
চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
  • ১০ মে ২০২৬
ভবিষ্যৎ দুনিয়া এআই ও মেশিন লার্নিংয়ের: এনইউবি উপাচার্য
  • ১০ মে ২০২৬
নুর-রাশেদরা আন্দোলন করলে ছাত্রলীগ জামাত-শিবির ট্যাগ দিয়ে পে…
  • ১০ মে ২০২৬
তাসকিন-মিরাজের জাদুতে রঙিন সেশন বাংলাদেশের
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9