মেডিকেলের মাইগ্রেশনের তালিকা প্রকাশের সময় পেছাল

১৯ ডিসেম্বর ২০২১, ০৪:১৮ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের সরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের স্থগিত হওয়া মাইগ্রেশনের তালিকা প্রকাশের সময় পেছানো হয়েছে। আগামীকাল সোমবার হালনাগাদকৃত তালিকা প্রকাশের কথা থাকলেও তা পেছানো হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন করে বিডিএস এর মাইগ্রেশনের তালিকা তৈরির কাজ শুরু করায় এমবিবিএস এর মাইগ্রেশনের তালিকা প্রকাশের সময় পেছানো হয়েছে। এমবিবিএস এবং বিডিএস এর হালনাগাদকৃত মাইগ্রেশনের তালিকা একসাথে প্রকাশ করবে অধিদপ্তর।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিডিএস এর বেশ কিছু আসন ফাঁকা হওয়ায় তাদের তালিকাও হালনাগাদ করা হচ্ছে। সেজন্য আগামীকাল এমবিবিএস এর মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা সম্ভব হবে না। আমরা দুটো তালিকা একসাথে প্রকাশ করবো।

আরও পড়ুন: ৩৩৪ আসনের বিপরীতে মেডিকেলের প্রথম মাইগ্রেশন

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এমবিবিএস কোর্সের হালনাগাদকৃত তালিকা এখনো পাঠায়নি বুয়েট। বিডিএস এর মাইগ্রেশনের তালিকা তৈরির পর একসাথে এটি পাঠানো হবে।

সূত্রের দেয়া তথ্য অনুযায়ী, আগামী মঙ্গলবার (২১ ডিসেম্বর) হালনাগাদকৃত তালিকা পাঠাতে পারে বুয়েট। এরপর বুধবার (২২ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন: পাঁচ মেডিকেলে ২৫ আসন বৃদ্ধি

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব জানান, দুটো মাইগ্রেশনের তালিকা একসাথে প্রকাশ করায় কিছুটা বিলম্ব হচ্ছে। তবে চলতি সপ্তাহের মধ্যেই মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।

তথ্যমতে গত ২৯ নভেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। তবে প্রকাশিত তালিকা নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করায় গত ১ ডিসেম্বর মাইগ্রেশন স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন: মেডিকেলের মাইগ্রেশনের তালিকা দেখুন এখানে

প্রসঙ্গত, সারা দেশের সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এরমধ্যে ৪৫টি আসনে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। আর ভর্তি বাতিল করেছে ২৮৯ জন। সব মিলিয়ে ৩৩৪ জন শিক্ষার্থীর প্রথম দফার মাইগ্রেশন হবে।

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950