মেডিকেলের প্রথম মাইগ্রেশন স্থগিত

০১ ডিসেম্বর ২০২১, ০৩:০৭ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

সরকারি মেডিকেলের প্রথম বর্ষের প্রথম দফার মাইগ্রেশন স্থগিত করা হয়েছে। অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে এটি স্থগিত করা হয়। প্রকাশিত তালিকা ‘রিভিউ’ করে তা পুনরায় প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

জানা গেছে, গত সোমবার (২৯ নভেম্বর) এমবিবিএস প্রথমবর্ষের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। তবে অপেক্ষমান তালিকায় ১-৮ নম্বর সিরিয়ালে থাকা শিক্ষার্থীরা কোনো মেডিকেল কলেজ পায়নি বলে অভিযোগ ওঠে। বিষয়টি খতিয়ে দেখতেই প্রথম মাইগ্রেশনের তালিকা সাময়িক স্থগিত করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম মাইগ্রেশনের তালিকা প্রকাশের পর কিছু অভিযোগ এসেছে। বিষয়টি আমলে নিয়ে মাইগ্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) বলেছি। মাইগ্রেশনের তালিকা তারাই তৈরি করেছে। রিভিউ শেষ হওয়ার পর পুনরায় মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হওয়ায় এবং ইতোমধ্যে কিছু সংখ্যাক শিক্ষার্থী ভর্তি বাতিল করার শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ১ম দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং অপেক্ষমান তালিকা হতে (সাধারন আসন, মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটাসহ) সর্বমোট ৭৯ জনকে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তির জন্য মনোনীত করা হলো। এক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূণ্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাইগ্রেশনের সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা নিজ কলেজের অধ্যক্ষের দপ্তরে শিগগির যোগাযোগ পূর্বক আগামী ২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান কলেজ থেকে বদলীকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সরবরাহকৃত মাইগ্রেশন ফরম পূরণের মাধ্যমে পরবর্তীতে নিয়মানুযায়ী অন্য মেডিকেল কলেজে ২য় মাইগ্রেশনের সুযোগ থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে জনবল নিয়োগ
  • ১৪ আগস্ট ২০২৬
অসাধারণ সেঞ্চুরির পর সাজঘরে ফিরলেন তানজিদ
  • ১৪ আগস্ট ২০২৬
৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার
  • ১৪ আগস্ট ২০২৬
অষ্টম শ্রেণি পাসেই আদ্-দ্বীন ফাউন্ডেশনে চাকরির সুযোগ
  • ১৪ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তানজিদের স্বপ্নের ‘সেঞ্চুরি’
  • ১৪ আগস্ট ২০২৬
চাকরি দেবে বিকাশ, আবেদন করুন আজই
  • ১৪ আগস্ট ২০২৬