বিএমএসআরআইয়ের চেয়ারম্যান হলেন ডা. ডোনার

৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩২ PM
অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএমএসআরআই

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বিএমএসআরআই © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উত্তরা আধুনিক মেডিকেল কলেজের কনফারেন্স রুমে বিএমএসআরআইয়ের নির্বাহী কমিটির সভায় তিনি মনোনীত হন।

পরে অনারারি সেক্রেটারি (ইনচার্জ) অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উত্তরা আধুনিক মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এক্সিকিউটিভ কমিটির (ইসি) সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক, বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) বর্তমান চেয়ারম্যানের শূন্য পদটি পূরণের লক্ষ্যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হল। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, বিএমএসআরআই তিনটি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ এবং দুটি হাসপাতালের পরিচালনা প্রতিষ্ঠান। এগুলো হল— বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, বাংলাদেশ ডেন্টাল কলেজ এবং উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

সর্বশেষ ২০২৩ সালে প্রতিষ্ঠানটির ইসি নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর গ্রেপ্তার হওয়ায় তার পদটি শূন্য হয়ে পড়ে। এ অবস্থায় কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খ. মেসবাহউদ্দিন আহমেদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬