সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক জিয়াউর রহমান

২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ PM
অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী

অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী © ফাইল ছবি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’-এর ধারা ১১(১) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে তার মেয়াদ হবে চার বছর এবং দায়িত্ব গ্রহণের আগে তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, তিনি আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬