৯১.২৫ পেয়ে মেডিকেলে দেশসেরা শান্ত

১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ PM
৯১.২৫ পেয়ে মেডিকেলে দেশসেরা শান্ত

৯১.২৫ পেয়ে মেডিকেলে দেশসেরা শান্ত © প্রতীকী ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এই ফলাফল প্রকাশ করা হয়। এবার পাসের হার ৬৬.৫৭ শতাংশ।

এবার দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত নামে এক পরীক্ষার্থী। তার রোল নম্বর-2413671। তিনি রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। তার প্রাপ্ত নম্বর ৯১.২৫।

তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলায়। সেখানকার বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পান। রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এ বছর গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন।

এবারের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮.২১%)। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১.৭৯%) জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন। 

ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬.৫৭%), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮.১৩%) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১.৮৭%)। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬