খুব কম সংখ্যক জঙ্গি পেয়েছি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ মে ২০২২, ১১:৩৫ PM
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল © সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদ্রাসার দুই-একটি ছাত্র বিপথে গিয়েছিল। এছাড়া আমরা অসংখ্য জঙ্গি ধরেছি। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের খুব কম সংখ্যক জঙ্গি পেয়েছি।

বৃহস্পতিবার (১৯ মে) রাতে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা ও জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন সন্ত্রাসী-জঙ্গি আক্রমণে দেশ স্থবির হয়ে যাচ্ছিল। ভয়ানক একটা ষড়যন্ত্র হচ্ছিল। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আমি বলে আসছিলাম। আমাদের দেশের কেউ এখানে সম্পৃক্ত নয়। মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। সেখানে কোনদিন জঙ্গি তৈরি হতে পারে না। আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। সব ভুল বুঝাবুঝির দূর করে আলেম-ওলামাদেরকে আমরা একটি জায়গায় নিয়ে এসেছি।

তিনি বলেন, আমি বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্র ভ্রমণ করেছি। বাংলাদেশের মতো ধর্মপ্রাণ মুসলমান অনেক কম দেশে দেখেছি। আগে দেশের মসজিদগুলোতে দেখেছি শুধু সিলিং ফ্যান ছিল। এখন মসজিদে মসজিদে এসি। এখন যে পরিমাণ মুসল্লি নামাজ আদায় করতে মসজিদে যায় আগে সে পরিমাণ মুসল্লি মসজিদে যেতেন না। এমনটা সম্ভব হয়েছে শুধুমাত্র আলেম-ওলামাদের ইসলাম ধর্মের দাওয়াতের কারণে।

অনুষ্ঠানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম খতিব আল্লামা মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, হাটহাজারী মাদরাসা মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া প্রমুখ।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬