অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প্রকাশ, দেখুন এখানে

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অনুদানপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যাচাই-বাছাই শেষে অনুদানভুক্ত শিক্ষকদের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত তালিকা নিয়ে কোনো আপত্তি, মতামত বা উপযুক্ত দাপ্তরিক প্রমাণক থাকলে নির্ধারিত সময়ে তা দাখিলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৪ হাজার ২৪০ জন শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা দেখুন এখানে

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ফিরোজ আল মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অনুদানপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে অনুদানভুক্ত শিক্ষকদের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকার বিষয়ে কোনো শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান বা কোনো ব্যক্তির আপত্তি, মতামত কিংবা উপযুক্ত দাপ্তরিক প্রমাণক থাকলে তা নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী যথাযথ প্রমাণকসহ দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর পাওয়া কোনো আপত্তি বা মতামত গ্রহণ করা হবে না।

বিভাগভিত্তিক আপত্তি বা মতামত দাখিলের সময়সূচি হলো—

ঢাকা ও চট্টগ্রাম বিভাগ: ২০ সেপ্টেম্বর, কক্ষ নম্বর ৭০৮; বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগ: ২১ সেপ্টেম্বর, কক্ষ নম্বর ৭০২; খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগ: ২২ সেপ্টেম্বর, কক্ষ নম্বর ১০০৭।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্টদের নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে যথাযথ দাপ্তরিক প্রমাণকসহ উপস্থিত হতে হবে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬