শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে

১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ PM
 বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের দাখিল পরীক্ষার উত্তরপত্রের গোপনীয়তা লঙ্ঘন ও পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী কাজ করায় ১৪০ শিক্ষককে শাস্তি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সংযুক্ত তালিকার কেন্দ্রসমূহ হতে উত্তরপত্রের OMR এর Top Portion অবিচ্ছিন্ন অবস্থায় বোর্ডে প্রেরণ করা হয়। যা উত্তরপত্রের গোপনীয়তা লঙ্ঘন এবং পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী। কক্ষ প্রত্যবেক্ষক, পরীক্ষা পরিচালনা উপ কমিটির সদস্যবৃন্দ ও সর্বোপরি কেন্দ্রসচিবগণ যথাযথ দায়িত্ব পালন না করার কারণে এমনটি ঘটেছে। 

এতে আরও বলা হয়, এ কারণে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ১২১ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সংযুক্ত তালিকায় উল্লিখিত কেন্দ্রসচিব, পরীক্ষা পরিচালনা উপ কমিটির সদস্য ও কক্ষ প্রত্যবেক্ষকগণকে ২০২৭ সাল পর্যন্ত কেন্দ্র ও বোর্ডের পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব হতে অব্যহতি প্রদান করা হলো।

শাস্তি পাওয়া শিক্ষকদের তালিকা দেখুন এখানে

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬